বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

ওয়েস্ট ইন্ডিজ সফরেই জাতীয় দলের সঙ্গে যোগ দিচ্ছেন সালাউদ্দিন!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

কোচিংয়ে দেশের ঘরোয়া ক্রিকেটের জনপ্রিয় মুখ মোহাম্মদ সালাউদ্দিন। দেশের অনেক ক্রিকেটারেরই ভরসার আশ্রয়স্থল তিনি। ভক্ত-সমর্থকদের অনেকেই তাকে জাতীয় দলের কোচিং প্যানেলের সঙ্গে দেখতে মুখিয়ে ছিলেন।

এবার তাদের অপেক্ষা ফুরোতে যাচ্ছে। সব ঠিকঠাক থাকলে আসন্ন ক্যারিবীয় সফরেই বাংলাদেশ দলের কোচিং বহরে যুক্ত হতে পারেন সালাউদ্দিন।

চন্ডিকা হাথুরুসিংহের বিদায়ের পর থেকেই সালাউদ্দিনের জাতীয় দলে কাজ করা নিয়ে জোর গুঞ্জন উঠেছিল। পরে অবশ্য প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেন ফিল সিমন্স। জাতীয় দলের সহকারী কোচ হতে সালাউদ্দিনকে প্রস্তাব দেয় বিসিবি। গেল বুধবার বিসিবির বোর্ড মিটিংয়ে অন্যান্য বিষয়ের
সঙ্গে আলোচনা হয়েছে কোচ সালাউদ্দিনের জাতীয় দলে কাজ করা নিয়েও।

বিসিবির একজন পরিচালক নিশ্চিত করেছেন সালাউদ্দিনের সহকারী কোচ হওয়ার বিষয়টি। এমনকি আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ থেকেই তাকে পেতে আশাবাদী বিসিবি। যে কারণে ইতোমধ্যে ভিসার আবেদনও করেছেন সালাউদ্দিন। সবকিছু ঠিক থাকলে ক্যারিবিয়ান
দ্বীপপুঞ্জেই দলের দায়িত্বে দেখা যাবে তাকে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD