বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প ‘ইরানের অর্থ ফেরত দিতে হবে, না হলে ডলারে কেউ বিনিয়োগ করবে না’ নেতানিয়াহু সবাইকে বোমা মেরে উড়িয়ে দিতে চান: ট্রাম্প ইসলামাবাদ এমওইউ স্বাক্ষর করলেন ট্রাম্প-পেজেশকিয়ান জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ ঢাকার সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে মানিকগঞ্জ প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর কথা ভাবছে সরকার ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

ইন্ডাস্ট্রিতে আমার কোনো প্রেমিক নেই : মিমি চক্রবর্তী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। নিজের অভিনয় দক্ষতা এবং গ্ল্যামার দিয়ে ইতোমধ্যে জয় করেছেন বহু ভক্তের হৃদয়। কাজ নিয়ে তিনি বরবরই বেশ সতর্ক থাকেন এবং কাজের মানের ক্ষেত্রে কোনো রকম ছাড় দেন না এই সুন্দরী। সম্প্রতি এক সাক্ষাৎকারে মিমি খোলাসা করেছেন নিজের ক্যারিয়ার, পারিশ্রমিক এবং ইন্ডাস্ট্রিতে তার বর্তমান অবস্থা নিয়ে।

ভারতীয় গণমাধ্যমের সেই সাক্ষাৎকারে মিমি বলেন, ‘আমি আসলে এখন আগের চেয়ে অনেক বেশি ডিপ্লোম্যাটিক হয়ে গেছি সত্যি, কিন্তু মুখের ওপর সত্যি কথা বলার অভ্যাসটা এখনো বদলায়নি। অনেকেই আমাকে কাজে ডাকেন না কারণ আমি আমার পারিশ্রমিকের ক্ষেত্রে কোনো দরদাম করি না। আমি আমার কাজের ক্ষেত্রে শতভাগ নিবেদন দিই, তাই পারিশ্রমিকের বেলায় কেন আপোষ করব?’

মিমির ক্যারিয়ার শুরু হয় ওপার বাংলার নির্মাতা ও অভিনেতা ঋতুপর্ণ ঘোষের ‘গানের ওপারে’ ধারাবাহিকে ‘পুপে’ চরিত্রে অভিনয় করে। এরপর তাকে আর সেভাবে পাওয়া যায়নি।

এ বিষয়ে অভিনেত্রী বলেন, ‘পুপে চরিত্রটি ছিল ঋতুদার মনের সৃষ্টি। সেই ম্যাজিক অন্য কারও পক্ষে ঘটানো সম্ভব নয়। তবে আমি নিজেকে ভাগ্যবতী মনে করি যে, ক্যারিয়ারের শুরুতেই ওরকম একটি আইকনিক চরিত্রে অভিনয় করতে পেরেছিলাম।’

মিমি সবশেষে বলেন, ‘আমি এটা মেনেই নিয়েছি যে ইন্ডাস্ট্রিতে আমার কোনো প্রেমিক, বাবা বা বড় ভাই নেই যাদের প্রযোজনা সংস্থা আছে। তাই আমার কথা মাথায় রেখে আলাদা করে কেউ গল্প লিখবেন না। আমাকে যে অফারগুলো দেওয়া হয়, সেখান থেকেই আমি বেছে কাজ করি।’

উল্লেখ্য, মিমি চক্রবর্তীকে সবশেষ দেখা যায় গত বছরে মুক্তিপ্রাপ্ত রক্তবীজ ২ সিনেমায়। ছবিটি পরিচালনা করেছেন শিব প্রসাদ মুখার্জি ও নন্দিতা রয়। এ সিনেমায় মিমি বিপরীতে অভিনয় করেছিলেন আবীর চ্যাটার্জি, অঙ্কুশ হাজরা, অনন্যা ব্যানার্জিসহ আরও অনেকে। এদিকে চলতি বছরের ২৩ জানুয়ারি মুক্তি পেতে চলেছে মিমি অভিনীত এবং অরিত্র মুখার্জির পরিচালনায় নির্মিত সিনেমা ভানুপ্রিয়া ভূতের হোটেল। এ সিনেমায় মিমির পাশাপাশি অভিনয় করেছেন প্রিয়াঙ্কা ভট্টাচার্য, উজান চ্যাটার্জিসহ আরও অনেকে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD