সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
চিকিৎসা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর শেখ হাসিনার নামে দেশে সম্পদের হিসাব ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ দেশে অটোরিকশা ৮০ লাখ, অবৈধ চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি টাকা: স্বরাষ্ট্রমন্ত্রী ‘আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না’ ‘যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে ছাড় নয়’— দক্ষিণ কোরিয়াকে হুঁশিয়ারি ইরানের বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিক ইতালিতে যাওয়ার সুযোগ আছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিতে জাপানকে ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১৪, মামলা ৬১ সংঘাত-প্রতিশোধ নয়, সহনশীল রাজনীতি করার আহ্বান রাষ্ট্রপতির

বিপিএল মাতাতে ঢাকায় কেন উইলিয়ামসন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

বাংলাদেশ প্রিমিয়ার লিগে নতুন করে যোগ হলো বৈশ্বিক তারকাখচিত রং। বিপিএলের শেষ দিকে আসর মাতাতে ঢাকায় পা রেখেছেন অভিজ্ঞ কিউই ব্যাটার কেন উইলিয়ামসন। চলতি আসরে তিনি মাঠে নামবেন রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে।

বুধবার (২১ জানুয়ারি) সকালে রাজধানীতে পা রাখেন উইলিয়ামসন। এর আগে থেকেই গুঞ্জন ছিল, দক্ষিণ আফ্রিকার এসএ-২০ লিগ শেষ করেই তিনি বিপিএলে যোগ দেবেন। রাজশাহী ওয়ারিয়র্সের সঙ্গে তার আলোচনা আগেই চূড়ান্ত হয়েছিল, আর সেটির বাস্তব রূপ মিলল আজ।

রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আগের দিনই জানিয়েছিলেন, আজ দলের সঙ্গে যোগ দেবেন উইলিয়ামসন। প্রথমবারের মতো বিপিএলে খেলতে আসা এই কিউই তারকা বিশ্বের নানা ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা নিয়ে এসেছেন, যা নিঃসন্দেহে রাজশাহীর ব্যাটিং লাইনআপকে আরও গভীরতা দেবে।

চলতি আসরে রাজশাহীর স্কোয়াডে আছেন উইলিয়ামসনের স্বদেশি অলরাউন্ডার জিমি নিশামও। আগেই নিশাম ইঙ্গিত দিয়েছিলেন, সুযোগ পেলে বাংলাদেশে উইলিয়ামসনকে আনার ব্যাপারে তিনি আগ্রহী। শেষ পর্যন্ত সে ইচ্ছাই বাস্তব হলো।

বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে আজ সিলেট টাইটান্সের মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স। এই ম্যাচের জয়ী দল ফাইনালে খেলবে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে। এর আগে প্রথম কোয়ালিফায়ারে চট্টগ্রামের কাছে ছয় উইকেটে হেরে যায় রাজশাহী। ১৩৩ রানের লক্ষ্য দিয়েও শেষ পর্যন্ত ম্যাচটি ধরে রাখতে পারেনি তারা।

এমন প্রেক্ষাপটে উইলিয়ামসনের অন্তর্ভুক্তি রাজশাহীর জন্য সময়োপযোগী সংযোজন। বড় ম্যাচের অভিজ্ঞতা আর চাপ সামলানোর দক্ষতা নিয়ে তিনি দলের জন্য কী করতে পারেন—সেটাই এখন দেখার অপেক্ষা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD