শনিবার, ৩০ মে ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
লেবাননের রকেট-ড্রোন হামলায় কেঁপে উঠল ইসরায়েল হিন্দুপাড়ায় মুসলিম থাকবে কেন? বৃদ্ধ দম্পতির বাড়িতে চড়াও বিজেপির ‘ধর্মরক্ষক’রা ইরানে ‘কয়েক ডজন’ হামলায় গোপনে ভূমিকা রেখেছিল আমিরাত কোরবানির বর্জ্য অপসারণে ঘোষণার সঙ্গে বাস্তবের মিল নেই : জামায়াত ইরানে পুনরায় সর্বাত্মক হামলা শুরু করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র জিয়াউর রহমানের বেতার ভাষণের কথা স্মরণ করল ভারত প্রধানমন্ত্রীকে পেয়ে প্রাণভরে দোয়া করলেন দৃষ্টিহীন নূরজাহান বেগম রাজস্ব থেকে ২৫ কোটি টাকা নিয়েছেন আসিফ-হাসনাত সেট পিসের সেরা আর্সেনাল বনাম পিএসজির রক্ষণ আদ্ দ্বীন হাসপাতালের ছাদে বেকারি দেখে ক্ষোভ ঝাড়লেন স্বাস্থ্যমন্ত্রী

ইরানে পুনরায় সর্বাত্মক হামলা শুরু করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ মে, ২০২৬

ইরানের সঙ্গে সমঝোতা চুক্তি না হলে যুক্তরাষ্ট্র আবারও সামরিক হামলা চালাতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ওয়াশিংটন ও তেহরানের আলোচকরা যখন মতপার্থক্য দূর করে একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছেন, তখনই এই সতর্কবার্তা দিলেন তিনি।

শনিবার (৩০ মে) সিঙ্গাপুরে আয়োজিত নিরাপত্তাবিষয়ক শীর্ষ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে হেগসেথ জানান, প্রয়োজন হলে পুনরায় সামরিক অভিযান শুরু করতে সক্ষম যুক্তরাষ্ট্র। তিনি বলেন, ‘প্রয়োজনে আবারও অভিযান শুরু করার সামর্থ্য আমাদের রয়েছে।’

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতিরক্ষা নেতা, সামরিক কর্মকর্তা ও কূটনীতিকদের অন্যতম গুরুত্বপূর্ণ সম্মেলনে তিনি আরও বলেন, ইরানকে ঘিরে উত্তেজনা থাকলেও যুক্তরাষ্ট্র এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে মুখ ফিরিয়ে নেয়নি।

হেগসেথের ভাষায়, ‘আমরা একই সময়ে একাধিক কাজ করতে পারি। আমাদের প্রতিরক্ষা শিল্পভিত্তিকে আরও শক্তিশালী করা হচ্ছে, যাতে খুব শিগগিরই বর্তমানের তুলনায় দুই, তিন কিংবা চার গুণ বেশি অস্ত্র ও গোলাবারুদ উৎপাদন সম্ভব হয়।’

তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ধৈর্যশীল অবস্থানে রয়েছেন এবং এমন একটি চমৎকার চুক্তি চান, যা নিশ্চিত করবে যে ইরান কখনই পরমাণু অস্ত্র অর্জন করতে পারবে না।

এদিকে শুক্রবার ট্রাম্প জানান, তিনি হোয়াইট হাউসের একটি নিরাপদ কক্ষে বৈঠক করে ইরান যুদ্ধের অবসানসংক্রান্ত একটি প্রস্তাবের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। প্রস্তাবটি বাস্তবায়িত হলে এপ্রিলের শুরুতে কার্যকর হওয়া যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিনের জন্য বাড়ানো হবে, যাতে স্থায়ী সমাধানে পৌঁছানোর জন্য আলোচকদের অতিরিক্ত সময় দেয়া যায়।

সূত্র: রয়টার্স

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD