শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

সকালে হাঁটার স্বাস্থ্য উপকারিতা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০

লাইট ডেস্ক : সকালে হাঁটার অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ভোরে হাঁটার কিছু উপকারিতা তুলে ধরেছে-

* নিয়মিত হাঁটার ফলে উচ্চ রক্তচাপ কমে। রক্ত সঞ্চালনের উন্নতি ঘটায়, হাইপারটেনশন দূর করে এবং হার্ট সুষ্ঠুভাবে কাজ করতে পারে।

* নিয়মিত হাঁটার ফলে হৃদরোগের ঝুঁকি অর্ধেক কমে যায়। হৃদপিণ্ডে রক্ত সঞ্চালন স্বাভাবিক করতে সাহায্য করে। এর সাথে শরীর চর্চার একটা সংযোগ রয়েছে।

* নিয়মিত হাঁটার ফলে ব্যাকপেইন আক্রমণ করতে পারে না। এটি পেশীর উন্নতি ঘটায়।

* হাঁটার ফলে কেবল হার্ট এবং ফুসফুসই সুস্থ থাকে না, দৈনন্দিন কাজ কোনো ক্লান্তি ছাড়াই ভালোভাবে সম্পাদন করা যায়। সকালে নিয়মিত হাঁটার অভ্যাস রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

* সপ্তাহে চারবার অন্তত ৪৫ মিনিট করে হাঁটতে হবে। একজন ব্যক্তি বছরে গড়ে ৮-১০ কেজি ওজন কমাতে পারে হাঁটার মাধ্যমে। ডায়েটের কোনো প্রয়োজন নেই। হাঁটার ফলে পেশী গঠনের পাশাপাশি শরীরের চর্বি কমাতে সাহায্য করে।

* রক্তে ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়াতে ভোরে হাঁটা জরুরি। এতে হৃদরোগের ঝুঁকি কমে যায়।

* সকালে হাঁটাহাঁটির ফলে বিশুদ্ধ অক্সিজেন পাওয়া যায়। এতে ভালো শক্তি পাওয়া যায়, বিশেষ করে শরীরের জয়েন্টে।

* হাঁটার ফলে প্রতিদিন মানসিক চাপমুক্ত জীবন উপভোগ করা যায়। শারীরিকভাবে সুস্থ থাকার পাশাপাশি মনকে সতেজ রাখে এবং আত্মবিশ্বাস বেড়ে যায়।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD