শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

মাইক্রোওয়েভে খাবার গরমে কতটা ক্ষতি জানেন?

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০

মাইক্রোওয়েভে খাবার গরম করাটা অত্যন্ত সুবিধেজনক হলেও এর কিছু সমস্যাও আছে। মাইক্রোওয়েভে খাবার গরম ঠিক নিয়ম মেনে না করলে তার প্রভাব পড়তে পারে স্বাস্থ্যের ওপরে।

মাইক্রোওয়েভ ফ্রিকুয়েন্সি রেঞ্জের মাধ্যমে ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন ছড়িয়ে খাবার গরম করা বা রান্না করার কাজ করে এই মেশিন। তবে পেশাদার কুকদের মতে মাইক্রোওয়েভে রান্নায় তার আসল ফ্লেভার পাওয়া যায় না। তবে স্বাদ ছাড়াও মাইক্রোওয়েভের আরও দিকটি নিয়ে বিশেষজ্ঞরা চিন্তিত, তা হল এর স্বাস্থ্যের দিকটি। নিয়মিত ভাবে মাইক্রোওয়েভে গরম করা খাবার খেলে স্বাস্থ্যের কি ক্ষতি হয়? কী বলছেন বিশেষজ্ঞরা?

মাইক্রোওয়েভে খাবার গরম করলে খাবারের পুষ্টিগুণ নষ্ট হয়ে যেতে পারে। মাইক্রোওয়েভে দীর্ঘ সময় ধরে গরম করে খাবারের ভিটামিন বি১২ নষ্ট হয়ে যায়। অনেকেই প্লাস্টিকের বাটিতে মাইক্রোওয়েভে খাবার গরম করে থাকেন। অনেক প্লাস্টিকেই লেখা থাকে মাইক্রোওয়েভ সেফ। কিন্তু মাইক্রোওয়েভ আভেনের ভেতরে কোনও মতেই প্লাস্টিক কন্টেনার ঢোকানো উচিত নয়। প্লাস্টিকের মধ্যে থাকে প্যাথালেটস নামে এক ধরনের রাসায়নিক। মাইক্রোওয়েভের গরমে এটি খাবারের সঙ্গে মিশে যায়। এই রাসায়নিক শরীরে প্রবেশ করলে হরমোনের সমস্যা, ইনসুলিন রেসিসট্যান্স, বন্ধ্যত্ব, অ্যাজমার মতো নানা সমস্যা দেখা দিতে পারে। তাই মাইক্রোওয়েভে খাবার গরম করলে কাঁচ বা সেরামিকের বাটিতে করুন।

খাবার গরম করার সময় মাইক্রোওয়েভে সব জায়গায় সমান ভাবে তাপ পৌঁছায় না। তাই তাপের কারণে যে সব ব্যাকটেরিয়া মরে যায়, সেগুলি খাবারের সব জায়গা থেকে সম্পূর্ণ ভাবে নির্মূল হয় না। এই সব ব্যাকটেরিয়া শরীরে প্রবেশ করে নানা রকম সমস্যা সৃষ্টি করতে পারে। তবে মাইক্রোওয়েভে গরম করা খাবারে রেডিয়েশন থাকতে পারে বলে অনেকে যে মনে করেন, সেটি সঠিক নয় বলে জানিয়েছে বিশ্বস্বাস্থ্য সংস্থা। মাইক্রোওয়েভের রেডিয়েশন সুইচ অফ করার সঙ্গে সঙ্গেই বন্ধ হয়ে যায়।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD