শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

চিকুনগুনিয়াসহ একাধিক রোগে উপকার মিলবে তেঁতুল বীজে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১ আগস্ট, ২০২১

আচার, চাটনি, ফুচকা বা চটপটির টক ছাড়া তেঁতুলের ব্যবহার খুব বেশি দেখা যায় না। আবার অনেকেই গরমে তেঁতুলের শরবত খান। কিন্তু এই তেঁতুলের বীজের যে আরো অনেক গুণাগুণ রয়েছে সে বিষয়টি অনেকে জানে না। তেঁতুলের বীজের উপকারিতা নিয়ে এরইমধ্যে গবেষণা করেছেন বায়োটেকনলজি বিভাগের অধ্যাপকরা। তেঁতুলবীজের অ্যান্টিভাইরাল উপাদান চিকুনগুনিয়া প্রতিরোধে খুবই কার্যকর ৷ আরো অনেক গুণ রয়েছে তেঁতুল বীজের। চলুন জেনে নেওয়া যাক।

ধূমপায়ীদের দাঁতের জন্য

তেঁতুলবীজের গুঁড়া দাঁতের জন্য খুব উপকারী ৷ বিশেষ করে যারা ধূমপান করেন, তাদের ক্ষেত্রে ৷ বেশিমাত্রায় ধূমপান করলে এবং হার্ড ড্রিংকস ও সফট ড্রিংকস পান করলে দাঁতে প্লেক ও টার্টারের প্রলেপ পড়ে ৷ সেক্ষেত্রে তেঁতুলবীজের গুঁড়া ব্যবহারে উপকার মিলতে পারে।

বদহজম সারাতে

তেঁতুলের বীজের রসে বদহজসের সমস্যা দূর হয়। এছাড়া ফাইবারে সমৃদ্ধ এই রস কোলেস্টেরল সারাতে সাহায্য করে। তেঁতুল বীজে হজম প্রকিয়া উন্নত হয়।

সংক্রমণ থেকে রক্ষা

অ্যান্টি ভাইরাল গুণের জন্য তেঁতুলের বীজের প্রভাবে ত্বকে সংক্রমণ হয় না ৷ পাশাপাশি, খাদ্যনালী ও মূত্রনালীর সংক্রমণও হয় না তেঁতুল বীজে গুণের কারণে।

ডায়াবেটিস মোকাবিলায়

তেঁতুলবীজের গুঁড়া পানিতে মিশিয়ে সেই মিশ্রণ পান করলে ডায়াবেটিস রোগ থেকে সুরাহা পাওয়া যায়।

হাইপারটেনশন ও হৃদরোগে

তেঁতুলবীজে পটাশিয়াম থাকে ৷ ফলে উচ্চরক্তচাপ ও হৃদরোগের সমস্যায় তেঁতুলবীজ কার্যকর ৷

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD