শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

শরীরে ভিটামিন বি-১২ এর অভাব যেভাবে বুঝবেন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১

ভিটামিন বি-১২ আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজনীয়৷ সার্বিক বৃদ্ধি, নতুন কোষ গঠন, রক্ত উৎপাদন এবং প্রোটিন ও টিস্যু সিন্থেসিসের জন্য এই ভিটামিন গুরুত্বপূর্ণ৷ অ্যানিমিয়া, ক্লান্তি এবং হাত পা অবশ হয়ে যাওয়ার মতো সমস্যা দূর হয় ভিটামিন বি-১২ তে৷

গবেষণায় দেখা গেছে, ৮০-৯০ শতাংশ নিরামিষাশীদের মধ্যে ভিটামিন বি ১২ এর অভাব আছে। আমাদের শরীরে ভিটামিন বি-১২ প্রাকৃতিক ভাবে তৈরি হতে পারে না৷ সামুদ্রিক খাবার, ডিম এবং মাংসজাতীয় খাবার থেকে ভিটামিন বি-১২ পাওয়া যায়৷ উদ্ভিজ্জ খাবারে ভিটামিন বি-১২ কমই পাওয়া যায়৷ তাই নিরামিষাশীদের মধ্যে এই ভিটামিনের অভাব বেশি দেখা যায়৷ এখন কথা হলো আপনার শরীরে ভিটামিন বি-১২ এর অভাব আছে কি না তা কীভাবে বুঝবেন।

১. ভিটামিন বি-১২-র অভাবে জিভের রং বদলে যায়৷ অনেক সময়ে পরিবর্তন আসে স্বাদেও৷ মাঝে মাঝে জিভের কোনও অংশ ফুলেও যেতে পারে৷ এছাড়া ‍মুখে যে সাদা প্রদাহের মতো হয় তা ভিটামিন বি-১২ এর অভাবের কারণে।

২. লোহিত রক্তকণিকা উৎপাদন এবং স্নায়ুতন্ত্রের কার্যকারিতার উপর ভিটামিন বি-১২-র গভীর প্রভাব রয়েছে৷ তাছাড়া এই ভিটামিনের অভাবে প্রায়ই ঘুম ঘুম ভাব আসে৷ হাতে পায়ে সূচ ফোটানোর মতো অনুভূতি হয়৷

৩. ভিটামিন বি-১২-র অভাবের আরও একটি গুরুত্বপূর্ণ উপসর্গ হল স্মৃতিভ্রংশ এবং ভুলে যাওয়ার প্রবণতা৷ এই ভিটামিনের অভাবে মিমিক ডিমেনশিয়াতেও আক্রান্ত হন অনেকে৷

৪. দ্রুতগতির হৃদস্পন্দন এবং শ্বাসপ্রশ্বাসের সমস্যাও হয় অনেক সময় ভিটামিন বি-১২-র অভাব৷

৫. ডোপামাইন, সেরোটেনিনের মতো গুরুত্বপূর্ণ নিউরোট্রান্সমিটার কেমিক্যালস উৎপন্ন হওয়ার পিছনে ভিটামিন বি-১২ গুরুত্বপূর্ণ৷ ফলে ভিটামিন বি-১২-র অভাবে ডিপ্রেশন ও উদ্বেগের সমস্যাও দেখা দেয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD