রবিবার, ৩১ মে ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
লেবাননের রকেট-ড্রোন হামলায় কেঁপে উঠল ইসরায়েল হিন্দুপাড়ায় মুসলিম থাকবে কেন? বৃদ্ধ দম্পতির বাড়িতে চড়াও বিজেপির ‘ধর্মরক্ষক’রা ইরানে ‘কয়েক ডজন’ হামলায় গোপনে ভূমিকা রেখেছিল আমিরাত কোরবানির বর্জ্য অপসারণে ঘোষণার সঙ্গে বাস্তবের মিল নেই : জামায়াত ইরানে পুনরায় সর্বাত্মক হামলা শুরু করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র জিয়াউর রহমানের বেতার ভাষণের কথা স্মরণ করল ভারত প্রধানমন্ত্রীকে পেয়ে প্রাণভরে দোয়া করলেন দৃষ্টিহীন নূরজাহান বেগম রাজস্ব থেকে ২৫ কোটি টাকা নিয়েছেন আসিফ-হাসনাত সেট পিসের সেরা আর্সেনাল বনাম পিএসজির রক্ষণ আদ্ দ্বীন হাসপাতালের ছাদে বেকারি দেখে ক্ষোভ ঝাড়লেন স্বাস্থ্যমন্ত্রী

ঢাকায় প্রতি সাড়ে ৩ মিনিটে একজন করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ মে, ২০২০

স্টাফ রিপোর্টার : ঢাকায় প্রতি সাড়ে তিন মিনিটে করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন ১ জন। প্রতিঘণ্টায় আক্রান্ত হচ্ছেন ১৮ জনের বেশি। গড়ে ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হচ্ছে ৩৩৮ জন।

গত ৬ মে থেকে সোমবার ( ২৫ মে ) আইইডিসিআরের তথ্য বিশ্লেষণে এ তথ্য দেখা গেছে।

সংস্থাটির তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত ৬ মে শুধু ঢাকা শহরে করোনায় ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিল ৫ হাজার ৬‘শ ৭৪ জন। যা সোমবার ২৫ মে ২০২০ এ গিয়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮’শ ২ জনে। ৬ মে পর্যন্ত ঢাকা শহরের মোট ১৮০টি স্থানে ছড়িয়ে পড়েছিল করোনা ভাইরাস। পরবর্তি ১৮ দিনে প্রাণঘাতি এই ভাইরাস ছড়িয়ে পড়ে আরো ৩৫টি স্থানে। এখন ঢাকা শহরের মোট ২১৫টি স্থানে চলছে করোনা ভাইরাসের সংক্রমণ। প্রতিদিন শত শত মানুষ আক্রান্ত হচ্ছে এই ভাইরাসে।

তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ঢাকা শহরের মহাখালি, যাত্রবাড়ি, কাকরাইল, মুগদা, মোহাম্মদপুর, রাজারবাগ, উত্তরা, মগবাজার, মিরপুর, তেজগাঁওয়ে বসবাসকারীরা সব চেয়ে বেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD