রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
লেবাননের রকেট-ড্রোন হামলায় কেঁপে উঠল ইসরায়েল হিন্দুপাড়ায় মুসলিম থাকবে কেন? বৃদ্ধ দম্পতির বাড়িতে চড়াও বিজেপির ‘ধর্মরক্ষক’রা ইরানে ‘কয়েক ডজন’ হামলায় গোপনে ভূমিকা রেখেছিল আমিরাত কোরবানির বর্জ্য অপসারণে ঘোষণার সঙ্গে বাস্তবের মিল নেই : জামায়াত ইরানে পুনরায় সর্বাত্মক হামলা শুরু করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র জিয়াউর রহমানের বেতার ভাষণের কথা স্মরণ করল ভারত প্রধানমন্ত্রীকে পেয়ে প্রাণভরে দোয়া করলেন দৃষ্টিহীন নূরজাহান বেগম রাজস্ব থেকে ২৫ কোটি টাকা নিয়েছেন আসিফ-হাসনাত সেট পিসের সেরা আর্সেনাল বনাম পিএসজির রক্ষণ আদ্ দ্বীন হাসপাতালের ছাদে বেকারি দেখে ক্ষোভ ঝাড়লেন স্বাস্থ্যমন্ত্রী

নাহিদের বোলিং উপভোগ করছেন ওয়াসিম আকরাম

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২৬

বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা পেসার ওয়াসিম আকরাম এবার প্রশংসায় ভাসিয়েছেন বাংলাদেশের তরুণ ফাস্ট বোলার নাহিদ রানাকে। শুধু গতির জন্যই নয়, এবার তার ম্যাচের বুদ্ধিমত্তা ও ফিল্ডিং সেটআপ বোঝার ক্ষমতাকেও বিশেষভাবে উল্লেখ করেছেন তিনি।

আকরামের মতে, নাহিদ রানার সবচেয়ে বড় শক্তি হলো তার গতি, যা দিয়ে সে যেকোনো ব্যাটারকেই চাপে ফেলতে পারে। পাশাপাশি ফিল্ড সাজানোর সময় ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে ব্যাটসম্যানদের বিভ্রান্ত করার দক্ষতাও তার মধ্যে দেখা গেছে।

গ্লেন ম্যাক্সওয়েলের উইকেট নেওয়ার উদাহরণ টেনে তিনি বলেন, ওই সময় নাহিদ ভালো ক্রিকেট বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে, যা ম্যাচে বড় পার্থক্য গড়ে দেয়।

তিনি আরও বলেন, ক্রিকেটে শুধু দক্ষতা নয়, পরিস্থিতি বোঝার ক্ষমতাও গুরুত্বপূর্ণ। নাহিদ পেশোয়ার দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে ফাইনালে ওঠায় সাহায্য করেছে। পরে এক ফাইনাল ম্যাচে মালিকপক্ষের অনুরোধে তাকে দলে আনা হয়, যেখানে তার দ্রুতগতির বোলিং প্রতিপক্ষ ব্যাটারদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।

ম্যাচ চলাকালীন আকরাম নাহিদের বোলিং দেখে মন্তব্য করেন, ১৪৫–১৫০ কিমি গতির বল এবং সহজ অ্যাকশন তাকে বিশেষভাবে কার্যকর করে তুলেছে। সব মিলিয়ে তিনি নাহিদের ভবিষ্যৎকে বেশ উজ্জ্বল বলেই মনে করছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD