মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চিকিৎসা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর শেখ হাসিনার নামে দেশে সম্পদের হিসাব ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ দেশে অটোরিকশা ৮০ লাখ, অবৈধ চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি টাকা: স্বরাষ্ট্রমন্ত্রী ‘আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না’ ‘যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে ছাড় নয়’— দক্ষিণ কোরিয়াকে হুঁশিয়ারি ইরানের বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিক ইতালিতে যাওয়ার সুযোগ আছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিতে জাপানকে ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১৪, মামলা ৬১ সংঘাত-প্রতিশোধ নয়, সহনশীল রাজনীতি করার আহ্বান রাষ্ট্রপতির

আইসিসি থেকে এখনো চিঠি পায়নি বিসিবি : আসিফ আকবর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

বিশ্বকাপ ভেন্যু ইস্যুতে চলছে তোড়পাড়। বাংলাদেশ দল ভারতে খেলবে না জানিয়ে চিঠি দিয়েছিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকে। তবে এখনও বিসিবি কোনো চিঠি পায়নি এমনটাই জানালেন বিসিবি পরিচালক আসিফ আকবর। এমনকি আইসিসি বাংলাদেশের ভেন্যু নিয়ে কী ভাবছে সে সম্পর্কেও বোর্ডের কোনো ধারণা নেই।

বিপিএলের সিলেট পর্ব শেষে গতকাল গণমাধ্যমের মুখোমুখি হয়ে আসিফ বলেন, ‘একটু আগে প্রেসিডেন্টকে জিজ্ঞেস করেছিলাম এরকম কোনো নিউজ আছে কি না। আসলে এরকম কোনো নিউজ নেই আমাদের কাছে। আইসিসি থেকে কোনো চিঠি আমরা পাইনি এখনও এ বিষয়ে।’

যদিও ভারতীয় গণমাধ্যম দাবি করছে, ভারতেই থাকবে বাংলাদেশের ভেন্যু। এ বিষয়ে আসিফ জানান, ‘ইন্ডিয়ান নিউজ ওরা ওদের মতো করুক। আপনারা প্রপার নিউজটা দিয়ে দিন তাহলেই হবে। আইসিসি কী বলছে অবশ্যই আমরা আপনাদের জানাব।’

বোর্ড থেকে সঠিক তথ্য দেওয়া হবে জানিয়ে আসিফ বলেন, ‘আমাদের দেশে একটা নেচার আছে, একটু অস্থিতিশীল থাকি এবং খুব দ্রুত শুনি আবার ভুলে যাই। আমাদের জায়গা থেকে হুটহাট কথা বলতে পারি না। বোর্ড থেকে যখন আমরা সিগনাল পাই তখনই আপনাদের বলি। অথেনটিক যেন হয়। এখন পর্যন্ত এমন কোনো তথ্য আমরা দেইনি যেটা বোর্ড কর্তৃক ফিল্টারড না। আমরা আইসিসির চিঠির অপেক্ষায় আছি। অন্যান্য যেসব আলাপ হচ্ছে, বোর্ডের পক্ষ থেকে অথেনটিক বলতে পারব না।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD