সুনামগঞ্জের ছাতকে সংক্রামক ব্যাধি করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ইমদাদুল হক (৬৫) নামের এক শিক্ষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল ৭টায় সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে তিনি জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ওই হাসপাতালে ভর্তি হন। সেখানে তার নাসাল ও সোয়াব সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তবে এখনো রিপোর্ট পাওয়া যায়নি।
তিনি উপজেলার ভাতগাঁও ইউনিয়নের হায়দরপুর গ্রামের বাসিন্দা। মৃত্যু ইমদাদুল হক মন্ডলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হায়দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন।
এদিকে যথাযথ স্বাস্থ্যবিধি পালন করে প্রশাসনের লোকদের উপস্থিততে ইউনিয়ন স্বেচ্ছাসেবক টিমের একটি দল তার দাফন কাজ সম্পন্ন করে।
ছাতক উপজেলা নির্বাহী অফিসার গোলাম কবির জানান, স্বেচ্ছাসেবক টিমের মাধ্যমে স্বাস্থ্যবিধি মেনে মৃত ব্যক্তির দাফন করা হয়েছে। নমুনা পরীক্ষার পর জানা যাবে উনি করোনা আক্রান্ত ছিলেন কি না।
লাইট নিউজ