শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদি সমর্থিত শত শত যোদ্ধাকে হত্যা ও আটকের দাবি হুতিদের বিশ্ব অর্থনীতিতে ব্রিকসের অবদান বেশি: পুতিন হাইকোর্টের নিষেধাজ্ঞার পরও বিচারালয়ে উমেদারের দাপট ৫-৭ দিনের মধ্যে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে গুলশানে এনসিপির মশাল মিছিল ‘বাহরাইনে পঞ্চম নৌবহরের সদরদপ্তরে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল ইরান’ প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে শত কোটি টাকার দুর্নীতি পাওয়া যাবে: নুরুল হক নুর নানা ডিভাইস নিয়ে কী করছিলেন পাকিস্তানের ২১ জনসহ ৬৩ বিদেশি নাগরিক ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা গ্যাস-বিদ্যুৎ ও আইনশৃঙ্খলা স্বাভাবিক হওয়া পর্যন্ত বিরোধী দল মাঠে থাকবে: নাহিদ ইসলাম

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে বাংলাদেশ কত টাকা পাবে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪

টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর চলছে। এবারের আসরে রেকর্ড ২০টি দল অংশ নিচ্ছে। যে কারণে এবার প্রাইজমানিও বাড়ছে।

বিশ্বকাপের এবারের আসরে রেকর্ড ১৩৩ কোটি টাকা বরাদ্ধ রেখেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

এবারের আসরে যারা চ্যাম্পিয়ন হবে তারা পাবে দল পাবে প্রায় ২৯ কোটি টাকা। রানার্স আপ দল পাবে প্রায় ১৫ কোটি টাকা। সেমিফাইনাল থেকে বাদ পড়া দল পাবে প্রায় ৮.৫ কোটি টাকা করে। সুপার এইট থেকে বাদ পড়া চার দল পাবে প্রায় ৪.৫ কোটি টাকা।

সুপার এইটে উঠতে ব্যর্থ হওয়া ১২ দলও পারফর্ম্যান্সের ভিত্তিতে পাবে অর্থ। ৯ থেকে ১২, এই চার দল পাবে ২ কোটি ৯০ লাখ টাকা। ১৩ থেকে ২০তম দলও পাবে বিশাল অর্থ। এই দলগুলো পাবে ২ কোটি ৬৪ লাখ টাকা করে।

এখানেই শেষ নয়। প্রতি ম্যাচ জিতলে এই হিসেবের বাইরে আরও ৩৬ লাখ টাকা পাবে প্রতিটি দল। এই অর্থের আওতায় নেই তিনটি ম্যাচ- দুই সেমিফাইনাল আর ফাইনাল।

এ বিষয়ে আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস বলেন, ‘এটা একটা ঐতিহাসিক ইভেন্ট, সেটা অনেক দিক থেকেই। খেলোয়াড়দের প্রাইজমানিতেই বিষয়টার প্রতিফলন হলো। আমরা আশা করছি অবিশ্বাস্য একটা টুর্নামেন্ট অপেক্ষা করছে আমাদের সামনে। দুনিয়ার লাখো লাখো দর্শক-সমর্থক খেলোয়াড়দের পারফর্ম্যান্সে বিমোহিত হবেন।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD