শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৫-৭ দিনের মধ্যে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে গুলশানে এনসিপির মশাল মিছিল ‘বাহরাইনে পঞ্চম নৌবহরের সদরদপ্তরে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল ইরান’ প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে শত কোটি টাকার দুর্নীতি পাওয়া যাবে: নুরুল হক নুর নানা ডিভাইস নিয়ে কী করছিলেন পাকিস্তানের ২১ জনসহ ৬৩ বিদেশি নাগরিক ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা গ্যাস-বিদ্যুৎ ও আইনশৃঙ্খলা স্বাভাবিক হওয়া পর্যন্ত বিরোধী দল মাঠে থাকবে: নাহিদ ইসলাম পুরনো ঋণ পরিশোধে গুরুত্ব দিচ্ছে সরকার ইরান-আমিরাতের টানাপোড়েনে কূটনৈতিক পরীক্ষায় ভারত: বিশ্লেষক ৩৮ ধর্মীয় প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর অনুদান

ঢালিউডের পঞ্চকন্যার সঙ্গে শাকিবের উরাধুরা নাচ!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৮ জুন, ২০২৪

দেশসেরা চিত্রনায়ক শাকিব খানকে সিনেমার বাইরে অনুষ্ঠানে খুব একটা দেখা যায় না। সেই তিনিই কিনা কোমর দুলিয়েছেন একটি স্টেজ শোতে। তাও আবার ঢালিউডের আলোচিত পাঁচ নায়িকার সঙ্গে। পাঁচ নায়িকারা হলেন পরীমণি, পূজা চেরি, বিদ্যা সিনহা মিম ও সাবিলা নূর। তাদের সঙ্গে ‘তুফান’ সিনেমার গানে কোমর দুলিয়েছেন এই সুপার স্টার।

শুক্রবার (৭ জুন) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত ‘ঢাকা ফ্যাশন ডে-২০২৪’ অনুষ্ঠানে ভিন্ন লুকে হাজির হন শাকিব খান। তার সঙ্গে র‌্যাম্পে হাঁটেন ঢালিউডের এই পঞ্চকন্যা। এ ছাড়াও সঙ্গে ছিলেন নায়ক ইমন।

আসছে ঈদে মুক্তিপ্রতীক্ষিত ‘তুফান’ সিনেমার ‘কোন শহরের মাইয়া গো লাগে উরাধুরা’ গানের সঙ্গে র‌্যাম্প মঞ্চে শাকিব খান উপস্থিত হওয়া মাত্রই হর্ষধ্বনিতে ফেটে পড়েন উপস্থিত আমন্ত্রিত অতিথিরা। শাকিব খান প্রথমে পরীমণি আর পূজা চেরিকে নিয়ে হাঁটেন র‌্যাম্পের ছন্দে। চিত্রনায়ক ইমনের পরে মিম ও সাবিলা নূর এতে অংশ নেন। পরে শাকিব খানের সঙ্গে মিম ও তানজিন তিশা ‘উরাধুরা’ গানে নাচেন।

শাকিবকে ভিন্নভাবে তুলে ধরার মূল কারিগর ফ্যাশন ডিজাইনার পিয়াল হোসেন। তিনি জানান, এবার তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হলো ‘ঢাকা ফ্যাশন ডে’। এবারের মূল স্পন্সর ছিল শাকিব খানের কোম্পানি হারল্যান নিউইয়র্ক।

এ ছাড়াও নামকরা সব কোরিওগ্রাফারদের নির্দেশনায় র‌্যাম্পে হেঁটেছেন দেশের নামকরা মডেল ও শোবিজ তারকারা। তাদের মধ্যে ছিলেন সজল, নিরব, গোলাম কিবরিয়া তানভীর, সাঞ্জু জন, রাহা তানহা খান, রুকাইয়া জাহান চমক, মন্দিরা চক্রবর্তী, সামিয়া অথৈসহ অনেকে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD