শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সিরিজটি দেখবেন যেভাবে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২০ মে, ২০২৪

আগামীকাল থেকে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে বাংলাদেশের। সিরিজের সবক’টি ম্যাচই অনুষ্ঠিত হবে হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে। কিন্তু ঝড়ের কারণে বাংলাদেশ বনাম যুক্তরাষ্ট্র সিরিজ শুরু নিয়ে জেগেছিল শঙ্কা। তবে বাধা এখন আর নেই। সবকিছু ঠিক থাকলে নির্ধারিত সময়েই মাঠে গড়াবে সিরিজটি।

টেক্সাস রাজ্যের হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে প্রথম টি-টোয়েন্টি। আর বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সিরিজটি দেখা যাবে নাগরিক টিভিতে।

প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে আগামীকাল মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র। দুই দলের প্রথম দ্বিপক্ষীয় সিরিজের টিকিট একটু অন্যভাবে বিক্রি করছে যুক্তরাষ্ট্র। ফেসবুকে বাংলাদেশকে নিয়ে পোস্ট দিয়েছে যুক্তরাষ্ট্র ক্রিকেট।

আয়োজক বোর্ড নিজেদের দলের অনুশীলনের ছবি বেশি বেশি সামাজিকমাধ্যমে পোস্ট করলেও যুক্তরাষ্ট্র দিয়েছে শুধু বাংলাদেশের অনুশীলনের ছবি। নিজেদের দলের কোনো ছবি আজ সকালেও দেখা যায়নি ৷ বাংলাদেশ দলের অনুশীলনের ছবির নিচে সিরিজের টিকিট বিক্রির লিংকও দিয়েছে
যুক্তরাষ্ট্র ক্রিকেট। ম্যাচের টিকিটের দাম ১৫ ডলার, বাংলাদেশি মুদ্রায় ১৭৫০ টাকা।

বাংলাদেশকে নিয়ে যে পোস্ট করেছে যুক্তরাষ্ট্র ক্রিকেট, সেখানে ক্যাপশন দেওয়া হয়েছে, ‘প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে প্রস্তুতি চলছে। ২১ মে থেকে শুরু হচ্ছে।’

সিরিজের বাকি দুই ম্যাচ মাঠে গড়াবে ২৩ ও ২৫ মে হিউস্টনের মাঠে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD