মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান গড়ার তাগিদ ফলকার তুর্কের ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প মন্ত্রীর কাছে শুনি ‘তার লম্বা, তাই বিদ্যুৎ চলে যায়’: ডেপুটি স্পিকার সৌদির তেল স্থাপনায় ফের হামলা চিকিৎসা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর শেখ হাসিনার নামে দেশে সম্পদের হিসাব ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ দেশে অটোরিকশা ৮০ লাখ, অবৈধ চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি টাকা: স্বরাষ্ট্রমন্ত্রী ‘আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না’ ‘যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে ছাড় নয়’— দক্ষিণ কোরিয়াকে হুঁশিয়ারি ইরানের

বিপিএল মাতাতে বাংলাদেশে আসলেন যেসব বিদেশি ক্রিকেটার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

এবারের আসর শুরু হচ্ছে সিলেট থেকে। ঢাকায় দু’দিন অনুশীলনের পর মঙ্গলবার (২৩ ডিসেম্বর) থেকে দলগুলো ধীরে ধীরে সিলেটে পৌঁছানো শুরু করেছে। ইতোমধ্যেই সিলেট টাইটান্স সিলেটে পৌঁছেছে।

সিলেট টাইটান্সের সঙ্গে দলে যোগ দিয়েছেন পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ আমির ও সালমান এরশাদ। ঢাকায় এসে পৌঁছেছেন রংপুর রাইডার্সের পাকিস্তানি অলরাউন্ডার খুশদিল শাহও। রংপুরের আরও কয়েকজন ক্রিকেটারের আজ দেশে ফেরার কথা রয়েছে।

রাজশাহী ওয়ারিয়র্সের দল সবচেয়ে বেশি পাঁচজন বিদেশি ক্রিকেটার নিয়ে এসেছে। পাকিস্তানের তিনজন ক্রিকেটার—হোসাইন মোহাম্মদ তালাত, মোহাম্মদ নাওয়াজ ও ওপেনার শাহিবজাদা ফারহান। এছাড়া নেপালের সন্দীপ লামিচানে ও শ্রীলঙ্কার বিনুরা ফার্নান্দোও দলটিতে রয়েছেন। ভারতীয় অ্যানালিস্ট শ্রীভাস্তানও দলের সঙ্গে আছেন। রাত সাড়ে ৮টার দিকে সবাই মিলে সিলেটের পথে উড়াল দিবেন।

ঢাকা ক্যাপিটালসও দুই বিদেশি ক্রিকেটার নিয়ে ঢাকায় পৌঁছেছে। তারা হলেন আফগান টপঅর্ডার জুবাইরউল্লাহ আকবরী ও জিয়াউর রহমান শরিফি।

২৬ ডিসেম্বর পর্দা উঠছে বিপিএলের দ্বাদশ আসর। উদ্বোধনী দিনে সিলেটে দুটি উত্তেজনাপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হবে। বিকেল ৩টায় স্বাগতিক সিলেট টাইটান্স মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্সের সঙ্গে। রাত পৌনে ৮টায় খেলা হবে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের মধ্যে।

সিলেট পর্বের পর বিপিএলের খেলা ছড়িয়ে পড়বে চট্টগ্রাম ও ঢাকায়। তিনটি ভেন্যুতে মিলিয়ে মোট ৩৪টি ম্যাচ খেলা হবে, আর ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফাইনাল। এর আগে ১৯ জানুয়ারি হবে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার, ২১ জানুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD