মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান গড়ার তাগিদ ফলকার তুর্কের ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প মন্ত্রীর কাছে শুনি ‘তার লম্বা, তাই বিদ্যুৎ চলে যায়’: ডেপুটি স্পিকার সৌদির তেল স্থাপনায় ফের হামলা চিকিৎসা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর শেখ হাসিনার নামে দেশে সম্পদের হিসাব ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ দেশে অটোরিকশা ৮০ লাখ, অবৈধ চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি টাকা: স্বরাষ্ট্রমন্ত্রী ‘আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না’ ‘যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে ছাড় নয়’— দক্ষিণ কোরিয়াকে হুঁশিয়ারি ইরানের

সিলেটকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে চট্টগ্রাম

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

আগের ম্যাচেই ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ১০ উইকেটের জয় পেয়েছিল চট্টগ্রাম রয়্যালস। পরের ম্যাচেও বড় জয়ের দেখা পেল দলটি। রোববার (০৪ জানুয়ারি) সিলেট টাইটান্সকে ৯ উইকেটে হারিয়ে রাজশাহী ওয়ারিয়র্সকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল চট্টগ্রাম।

ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে মাত্র ১২৬ রান করে সিলেট। জবাবে ২৪ বল ও ৯ উইকেট হাতে রেখেই জয় পেয়ে যায় চট্টগ্রাম।

১২৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু পায় চট্টগ্রাম। ওপেনিং জুটিতেই ১১৫ রান তোলে তারা। দলটির দুই ওপেনার নাঈম শেখ এবং রসিংটনের ব্যাটে পাওয়ার প্লেতে দলটি তুলে বিনা উইকেটে ৫২ রান।

দারুণ খেলতে থাকা রসিংটন হাফ সেঞ্চুরি করেন ৩৭ বলে। ১১.২ ওভারে দলীয় শতক পূরণ করে চট্টগ্রাম। এর একটু পর ৩৩ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন নাঈম শেখও। তবে দলকে জয়ের কাছাকাছি রেখে ফিরে যান তিনি। এরপর দলকে জিতিয়ে মাঠ ছাড়েন রসিংটন এবং সাদমান। ৫৩ বলে ৭৩ রানে অপরাজিত থাকেন রসিংটন। সাদমান করেন ছয় বলে তিন রান।

এর আগে, ব্যাটিংয়ে নেমে চট্টগ্রামের বোলারদের দাপুটে বোলিংয়ে শুরুতেই দিশেহারা হয়ে পড়ে সিলেটের ব্যাটাররা। নিয়মিত বিরতিতে হারাতে থাকে একের পর এক উইকেট। একমাত্র আজমতউল্লাহ ওমরজাই ছাড়া ব্যাট হাতে সুবিধা করতে পারেননি কেউই। ৪১ বলে ৪৪ রান করেন এই আফগান অলরাউন্ডার। বাকি ব্যাটারদের কেউই বিশের কোটা স্পর্শ করতে পারেননি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD