মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান গড়ার তাগিদ ফলকার তুর্কের ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প মন্ত্রীর কাছে শুনি ‘তার লম্বা, তাই বিদ্যুৎ চলে যায়’: ডেপুটি স্পিকার সৌদির তেল স্থাপনায় ফের হামলা চিকিৎসা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর শেখ হাসিনার নামে দেশে সম্পদের হিসাব ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ দেশে অটোরিকশা ৮০ লাখ, অবৈধ চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি টাকা: স্বরাষ্ট্রমন্ত্রী ‘আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না’ ‘যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে ছাড় নয়’— দক্ষিণ কোরিয়াকে হুঁশিয়ারি ইরানের

নিজ দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শঙ্কা জানালেন রশিদ খান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

আন্তর্জাতিক ক্রিকেটে আফগানিস্তানের পথচলা মাত্র ১৬ বছরের, তবে এই সংক্ষিপ্ত সময়ে তারা বিশ্ব ক্রিকেটে উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে। তবুও আফগানিস্তান এখনো তাদের ঘরের মাঠে কোনো আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে পারেনি। এমনকি নিরাপত্তার কারণে তারকা ক্রিকেটার রশিদ খানকে নিজের দেশে বুলেটপ্রুফ গাড়িতে চলাফেরা করতে হয়।

কেভিন পিটারসেনের সঙ্গে এক পডকাস্টে রশিদ খান জানিয়েছেন, আফগানিস্তানের রাস্তায় তিনি সাধারণভাবে হাঁটতে পারেন না এবং তাই বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করেন। তিনি বলেন, ‘নিরাপত্তার কারণে বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করি। ভুল সময়ে ভুল জায়গায় পড়তে কেউ চায় না। আফগানিস্তানে এটা এক প্রকার স্বাভাবিক বিষয়, অনেকেই এভাবে চলাফেরা করেন।’

২০২১ সালে যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনী প্রত্যাহার করার পর আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসে। এরপর থেকে তালেবান সরকারের সমালোচনা ও বিশেষ করে নারী শিক্ষার অধিকার নিয়ে প্রতিবাদের কারণে রশিদ খান লক্ষ্যবস্তু হয়েছেন। সামাজিক মাধ্যমে তিনি নিয়মিত তালেবানের নীতি নিয়ে বক্তব্য রাখেন।

যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে এমন পরিস্থিতিতে ক্রিকেট খেলা অনেকটা অসম্ভব হয়ে উঠেছিল। রশিদ বলেন, ‘আমি বাইরে বের হতে পারতাম না এবং ক্রিকেট খেলার অনুমতিও ছিল না। আফগানিস্তানের হয়ে খেলা আমার জীবনের অন্যতম বড় স্বপ্ন।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD