মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান গড়ার তাগিদ ফলকার তুর্কের ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প মন্ত্রীর কাছে শুনি ‘তার লম্বা, তাই বিদ্যুৎ চলে যায়’: ডেপুটি স্পিকার সৌদির তেল স্থাপনায় ফের হামলা চিকিৎসা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর শেখ হাসিনার নামে দেশে সম্পদের হিসাব ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ দেশে অটোরিকশা ৮০ লাখ, অবৈধ চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি টাকা: স্বরাষ্ট্রমন্ত্রী ‘আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না’ ‘যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে ছাড় নয়’— দক্ষিণ কোরিয়াকে হুঁশিয়ারি ইরানের

দেশে ফিরছেন মোস্তাফিজ-তাসকিন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

ইন্টারন্যাশনাল লিগ (আইএল) টি-টোয়েন্টিতে বাংলাদেশের দুই পেসার মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ ২৩ ডিসেম্বর পর্যন্ত খেলার জন্য অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছিলেন। যদিও চলমান আসরে তাদের নিজ নিজ দলের আরও ম্যাচ বাকি আছে, তবু গত বুধবারই টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচ খেলেছেন তারা। সংযুক্ত আরব আমিরাতের এই প্রতিযোগিতায় দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি হিসেবে দেশে ফিরছেন মুস্তাফিজ।

এই আসরে শীর্ষ উইকেটশিকারি হওয়ার সুযোগ ছিল বাঁহাতি এই পেসারের সামনে। তবে সামনে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দ্বাদশ আসর শুরু হওয়ায় আইএল টি-টোয়েন্টি ছেড়ে দেশে ফিরতে হচ্ছে দুজনকেই।

২৬ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের পর্দা উঠবে। আইএল টি-টোয়েন্টির মতো বিপিএলেও মোস্তাফিজ ও তাসকিন খেলবেন ভিন্ন ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে।

আইএল টি-টোয়েন্টিতে মোস্তাফিজের দল দুবাই ক্যাপিটালস ৯ ম্যাচে ৫ জয় নিয়ে ১০ পয়েন্ট অর্জন করে পয়েন্ট টেবিলের তিন নম্বরে থেকে প্লে-অফ নিশ্চিত করেছে। এই সাফল্যে বড় অবদান রেখেছেন মোস্তাফিজ নিজেই। ৮ ম্যাচে ৮.০৮ ইকোনমিতে তার ঝুলিতে এসেছে ১৫ উইকেট, যা তাকে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারির জায়গায় রেখেছে। তালিকার শীর্ষে থাকা তার সতীর্থ ওয়াকার সালামখিলের উইকেট সংখ্যা ১৭, তবে তিনি একটি ম্যাচ বেশি খেলেছেন।

অন্যদিকে, তাসকিন আহমেদের আইএল টি-টোয়েন্টি অভিযান শুরু হয়েছিল কিছুটা দেরিতে। প্রথম দিকের কয়েকটি ম্যাচে তিনি একাদশে সুযোগ পাননি। শেষ পর্যন্ত ৬ ম্যাচে ৮.৭৫ ইকোনমিতে ৯ উইকেট নিয়ে যৌথভাবে শীর্ষ উইকেটশিকারিদের তালিকায় দশ নম্বরে আছেন তিনি।

তবে তার দল শারজাহ ওয়ারিয়র্সের অবস্থান তেমন ভালো নয়। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তারা টেবিলের একেবারে নিচে অবস্থান করছে, আর প্লে-অফে ওঠার সম্ভাবনা আছে শুধু হিসাবের খাতায়।

গতকাল আইএল টি-টোয়েন্টিতে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিলেন এই দুই বাংলাদেশি পেসার। সেখানে শেষ পর্যন্ত জয় পেয়েছে মোস্তাফিজের দুবাই ক্যাপিটালস, আর ব্যক্তিগত পারফরম্যান্সেও তিনি ছিলেন তুলনামূলকভাবে এগিয়ে। শারজাহ ওয়ারিয়র্স ১৩৫ রানের লক্ষ্য ছুঁড়ে দিলে দুবাই ক্যাপিটালস ৫ বল হাতে রেখেই লক্ষ্য পূরণ করে।

মোস্তাফিজ ৪ ওভারে ২৯ রান দিয়ে নেন ১ উইকেট, যদিও শেষ ওভারে ১২ রান খরচ করায় তার বোলিং ফিগার আরও ভালো হতে পারত। তাসকিনও ১ উইকেট নেন, তবে ৩.১ ওভারে সমান ২৯ রান দেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD